চলন্ত গাড়ি থেকে রাজ রিপার ফোন ছিনতাই

চলন্ত গাড়ি থেকে রাজ রিপার ফোন ছিনতাই

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:৫০

অভিনেত্রী রাজ রিপা ছিনতাইকারীর কবলে পড়ে খোয়ালেন তার বহুমূল্যবান আইফোন। গত শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় চলন্ত গাড়ি থেকে তার মোবাইলটি ছিনতাই হয়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে।

অভিনেত্রী জানান, এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। তবে পুলিশের বক্তব্য শুনে অভিনেত্রীর মনে হয়েছেন তাঁদের পক্ষে ফোনটি উদ্ধার করা সহজ হবে না।

ছিনতাইয়ের বর্ণনা দিয়ে গণমাধ্যমকে রাজ রিপা বলেন, ‘আমাদের গাড়ির এসি হঠাৎ কাজ না করায় জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌড় দেয়। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না।’

রিপা আরও বলেন, ‘মুক্তি সিনেমায় অনেক সাহসী দৃশ্য করার জন্য পরিচালক আমাকে ফোনটি উপহার দিয়েছিলেন। থানায় গিয়ে দেখি আমার মতো আরো দুটি মেয়ের ফোন ছিনতাই হয়েছে। তারাও থানায় গিয়েছে অভিযোগ দিতে। কিন্তু পুলিশের ভাষ্য শুনে মনে হলো, তাদের পক্ষে ফোনটি উদ্ধার করা হয়তো সহজ হবে না।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading