বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

উত্তরদক্ষিণ। রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, আপডেট ২০:৩০

আলোচিত বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আগামী ৮ ডিসেম্বর ফজলুর রহমানের একা‌ডে‌মিক সা‌র্টিফি‌কেট ও বার কাউন্সি‌লের সা‌র্টিফি‌কেটসহ স্বশ‌রীরে উপ‌স্থিত হ‌য়ে ব‌্যাখ‌্যা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

ফজলুর রহমানের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

এর আগে, গত ২৩ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনার রায় নিয়ে আলোচনার কিছু অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে শোনায়।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে ৮ ডিসেম্বর স্বশরীরে হাজির হতে হবে আলোচিত এই বিএনপি নেতাকে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্য করার কারণে গত ২৬ অগাস্ট তার প্রাথমিক সদস্য পদসহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করে বিএনপি।

পরে অবশ্য তাকে কিশোরগঞ্জ-২ আসন থেকে দলীয় মনোনয়নও দেওয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading