খালেদা জিয়া কিছুটা ভালোর দিকে আছেন: উপদেষ্টা মাহফুজ

খালেদা জিয়া কিছুটা ভালোর দিকে আছেন: উপদেষ্টা মাহফুজ

উত্তরদক্ষিণ। রবিবার (৩০ নভেম্বর) ২০২৫, আপডেট ২২:৫০

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, তবে কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রবিবার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা মাহফুজ বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর সঙ্গে আমিও তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি।

তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে জেনেছি গত কয়েকদিনের মতোই তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে কিছুটা ভালোর দিকে আছেন। সামনে তিনি আরও ভালো হবেন, চিকিৎসকরা সেই আশা করছেন।

গণতান্ত্রিক রূপান্তরের পথে খালেদা জিয়াকে খুব প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, তার ত্যাগ এবং অবদানের কারণে সামনের দিনে বাংলাদেশ বিনির্মাণ তিনি দেখে যাবেন, সেই প্রত্যাশা রাখি। কারণ আমরা চাই গণতান্ত্রিক রূপান্তরে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে তাদের নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মান করতে চাই।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইস্যুতে সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত আছে বলে জানান তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading