নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান
উত্তরদক্ষিণ। বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:২৫
আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আগামী সোমবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল বিএনপির এই নেতাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। এ অবস্থায় বুধবার ট্রাইব্যুনাল সম্পর্কে করা মন্তব্যের কারণে তিনি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
ইউডি/এআর

