শনিবার থেকে সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

শনিবার থেকে সচিবালয় ও যমুনায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৭:৩০

বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাসহ কয়েকটি স্থানে আগামী শনিবার (৬ ডিসেম্বর) থেকে সভা, সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্স এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৬ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যেকোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading