সুষ্ঠ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি: ইসি সচিব

সুষ্ঠ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি: ইসি সচিব

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৫

সুষ্ঠ ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, ‘সুষ্ঠ ও ভালো নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তা করার বিষয়ে রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন।’

বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট নিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও বৈঠকে ভোটের সময় বাড়ানো, ইসির সার্বিক বিষয়, প্রবাসী ভোট বিষয়ে সিইসি জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন সিইসি। ঘণ্টা খানেক পর তফসিল ঘোষণার সময় জানানো হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল বুধবার সকাল ১২টা ২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছায়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading