সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত সরকারের

সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত সরকারের

উত্তরদক্ষিণ। বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৫:৫৩

সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইন্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘নরসিংদীর সবচেয়ে বড় সমস্যা রায়পুরায় উপজেলা, এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি এবং হাতিয়ার রয়েছে। তাই সেনাবাহিনী, র‌্যাব পুলিশসহ সব বাহিনীর সমম্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে টেঁটা আপডেট হয়ে হাতিয়ারে পরিণত হয়েছে। এদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’

গেল বছরের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার ভেঙে পালিয়ে যায় কয়েদিরা। এর ভেতর পর্যায়ক্রমে অনেকে আত্মসমর্পণ করে, অনেককে আবার গ্রেপ্তার করে পুলিশ। কয়েদিরা ফেরারি হওয়ার পাশাপাশি লুট করা হয় অস্ত্রও। কিছু অস্ত্র উদ্ধার হলেও সবগুলো উদ্ধার করা যায়নি এখনও। লুট হওয়া অস্ত্রের বিষয়ে কিছু না বললেও পলাতক আসামীদের জন্য বিশেষ কারাগার প্রস্তুতের কথা এ সময় জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, চব্বিশের ‘১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলে সব কয়েদি পালিয়ে যায়, অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জেলখানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘জেলখানায় আটক কয়েদিদের মধ্যে বেশিরভাগই মাদক মামলার আসামি। এই মাদক নির্মূলে কাজ করতে হবে। আর মাদক মামলার কয়েদিদের জন্য বিশেষ কারাগার গড়ে তোলা হবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading