লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবল বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫ শ্রমিক

লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবল বাল্কহেড, সাঁতরে বাঁচলেন ৫ শ্রমিক

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নৌ পুলিশের পাগলা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে তাৎক্ষণিকভাবে কোনো অভিযান শুরু করা হয়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে ছেড়ে আসা ভোলাগামী ‘বোগদাদিয়া–১৩’ লঞ্চটির সঙ্গে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা সদরঘাটমুখী একটি বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি দ্রুত নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বাল্কহেড ডুবে যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লঞ্চটির সামনের অংশ বালুবাহী বাল্কহেডটির ওপর উঠে যায়। বাল্কহেডটি ডুবে যেতে দেখে শ্রমিকরা প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন।ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী সাদ্দাম হোসেন বলেন, “আমি তখন নদী পার হচ্ছিলাম। যে লাইনে দুইটি নৌযান চলছিল, দূর থেকেই বোঝা যাচ্ছিল যে সংঘর্ষ হতে পারে। তাই সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ শুরু করি।”

নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading