হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

উত্তরদক্ষিণ। শনিবার (২০ ডিসেম্বর) ২০২৫, আপডেট, ২:

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় দশজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‍্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন(৪৬)।

পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন—মো. আজমল হাসান সগীর (২৬), মোঃ শাহিন মিয়া (১৯) এবং ৩ মো. নাজমুল।

র‍্যাব ও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading