বাংলাদেশ-ইন্ডিয়া উত্তেজনা প্রশমনে উপায় খোঁজার আহ্বান রাশিয়ার

বাংলাদেশ-ইন্ডিয়া উত্তেজনা প্রশমনে উপায় খোঁজার আহ্বান রাশিয়ার

উত্তরদক্ষিণ। সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৩:৪০

প্রতিবেশী বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে চলমান উত্তেজনা আর যেন বাড়তে না পারে, সেজন্য উভয়পক্ষকে একটি উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার রাশিয়ান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের উত্তেজনা হ্রাস করাটা জরুরি। আর এটি যত তাড়াতাড়ি হবে ততই ভালো হবে। রাশিয়া বাংলাদেশ ও ইন্ডিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না। তবে রাশিয়া মনে করে, দুই দেশের সম্পর্ক বর্তমানে যে স্তরে রয়েছে সেখান থেকে উত্তেজনা যেন আর বাড়তে পারে, সেজন্য একটি উপায় খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ হবে।

সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন খোজিন। তিনি নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানান। তিনি বলেন, রাশিয়া আশা করছে, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচনে রাশিয়ার পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নে রাষ্ট্রদূত জানান, তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading