বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইন্ডিয়া

বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:৩৫

ইন্ডিয়া তার পারমাণবিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনী হিসেবে, পারমাণবিক-সক্ষম সাবমেরিন থেকে উৎক্ষেপিত একটি মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইন্ডিয়া।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘আইএনএস আরিঘাট’ থেকে ‘কে-৪’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এই পরীক্ষা চালানো হয় বিশাখাপত্তনমের উপকূলে। ক্ষেপণাস্ত্রটি ৩,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

কে-৪ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (এসএলবিএম) গত বছরের ২৯ আগস্ট ইন্ডিয়ান নৌবাহিনীতে কমিশন করা হয়। এর মধ্য দিয়ে স্থল, আকাশ এবং সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম দেশগুলোর একটি ছোট গ্রুপের অংশ হয়ে ওঠে দেশটি।

ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্র থেকে উদ্ভূত এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্ডিয়া সবচেয়ে দীর্ঘ পাল্লার সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য কৌশলগত অস্ত্র। ক্ষেপণাস্ত্রটির স্থল সংস্করণটি সমুদ্রে উৎক্ষেপণের জন্য পরিবর্তিত করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রটি ২.৫ টন পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য তৈরি করা হয়েছে এবং এটি ভারতের অরিহন্ত-শ্রেণির সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading