এভারকেয়ারে পৌঁছালেন তারেক রহমান

এভারকেয়ারে পৌঁছালেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:২০

কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা শেষে ৪টা ২৪ মিনিটে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

তারেক রহমানকে বহনকারী বাসের নিরাপত্তায় ছিল সেনাবাহিনী, বিজিবিসহ দলের নেতাকর্মীরা। হাসপাতালে যাওয়ার সময় পুরোটা রাস্তায় তারেক রহমানকে এক নজর দেখতে ভিড় জমান অজস্র সাধারণ জনতা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত এই সংবর্ধনায় অংশ নিতে ২৫ ডিসেম্বর ভোর থেকেই সংবর্ধনাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সেই পরিমাণ। দলে দলে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেন ৩০০ ফিটে।সংবর্ধনাস্থল জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে থেকে এভারকেয়ার হাসপাতালে আসতে তারেক রহমানের গাড়ি বহরের সময় লাগে ১ ঘণ্টা ৩৬ মিনিট।

এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading