শনিবার শহীদ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:০৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাবেন বলে জানা গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ সময় তারেক রহমানের সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশনে যাবেন তারেক রহমান। এরপর সেখান থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন বলেও নিশ্চিত করেছে দলীয় সূত্র।
তারেক রহমান শুক্রবার বিকেলে তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।
সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।
ইউডি/এআর

