বিনা টিকিটে ভ্রমণ, ৬০৮০ যাত্রীকে জরিমানা 

বিনা টিকিটে ভ্রমণ, ৬০৮০ যাত্রীকে জরিমানা 

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, আপডেট :৫৫

একদিনে ১৫৪টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১৩ লাখ ৭৫ হাজার ১৩৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।এতে বলা হয়, গত শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯১ জন টিটিই কাজ করেছেন।

তারা ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ২৮০ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৭০ টাকা।

সব মিলিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৬৪৫ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৪০৮টি টিকিট যাচাই করা হয়।এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯০ জন টিটিই কাজ করেছেন।

তারা ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ৩ হাজার ৮০০ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৯৫৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৩৫ টাকা।

সব মিলিয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের আয় দাঁড়িয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া এদিন মোট ১ হাজার ২৩২টি টিকিট যাচাই করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading