১৭ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান

১৭ বছর পর শ্বশুরবাড়িতে তারেক রহমান

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১:১০

দীর্ঘ ১৭ বছর পর নিজ শ্বশুরবাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সেখানে যান তিনি। দলীয় সূত্র জানিয়েছে, বিকেল ৪টা ২৫ মিনিটে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসভবন থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর ধানমন্ডির উদ্দেশে যাত্রা শুরু করে।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর শ্বশুরবাড়িতে তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

এর আগে, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান।

ওইদিন বেলা ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় লাখো কর্মী ও সমর্থকের উদ্দেশে ভাষণ দেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading