তারেক রহমানকে ‘কটূক্তির’ অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

তারেক রহমানকে ‘কটূক্তির’ অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২২:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।গ্রেপ্তার এ কে এম শহিদুল ইসলাম ঢাকার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বিএনপির চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে জানা যায়, আজ সকালে শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শাহবাগ এলাকায় শহীদুল ইসলাম তারেক রহমানকে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন।

বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading