৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করে প্রজ্ঞাপন

৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করে প্রজ্ঞাপন

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, আপডেট :৫০

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চাকরি হারানো পুলিশ কর্মকর্তারা হলেন- শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, মাহমুদল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪১তম ব্যাচের বর্ণিত এই ৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading