ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে অস্ত্রসহ যুবক আটক
উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২১:৪৫
শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে বেশ কয়েকদিন ধরে চলছে ইনকিলাব মঞ্চের আন্দোলন। সেখানে থেকেই এবার অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
মো. আরাফাত জামান (৩৯) নামের ওই যুবককে বর্তমানে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শাহবাগ থানার ডিউটি অফিসার হিসেবে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক যুবককে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে থানার সিনিয়ররা জিজ্ঞাসাবাদ করছেন। পরে বিস্তারিত জানা যাবে।
ইউডি/এআর

