মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না, জানালেন ইসি সচিব

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না, জানালেন ইসি সচিব

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট  ২১:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল এবং সময় শেষ হওয়ায় নতুন করে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।

ইসি সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গণভোট ও সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading