ক্যাবিনেট বৈঠকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, যমুনায় যাচ্ছেন ফখরুল

ক্যাবিনেট বৈঠকে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার, যমুনায় যাচ্ছেন ফখরুল

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১০:২৬

উপদেষ্টামণ্ডলীর ক্যাবিনেট বৈঠকে উপস্থিত থাকার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে এই ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ইতোমধ্যে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আয়োজন এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading