শীতের দাপটের মধ্যেই দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৮:

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এ সময়ে রাত ও দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কুয়াশা ও আর্দ্রতার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকবে।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।এদিকে, টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে কিশোরগঞ্জের নিকলীতে। আজ হাওর অধ্যুষিত এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading