সুইজারল্যান্ডে স্কি রিসোর্টে বিস্ফোরণে শতাধিক হতাহতের শঙ্কা

সুইজারল্যান্ডে স্কি রিসোর্টে বিস্ফোরণে শতাধিক হতাহতের শঙ্কা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৬:৩০

সুইজারল্যান্ডে ক্রঁস-মঁতানা স্কি রিসোর্টের এক পানশালায় বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসিরি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে কনস্টেলেশন নামে ওই পানশালায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় পানশালাটিতে শতাধিক মানুষ ছিল বলে জানা গেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, হতাহতদের পরিবারের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার কিচু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একটি ভবনের ভেতরে আগুন জ্বলছে। ঘটনার পর পুলিশ, দমকলকর্মী এবং বেশ কয়েকটি হেলিকপ্টার ঘটনাস্থলে কাজ করছে।

সুইস সংবাদমাধ্যম ব্লিকের মতে, বিস্ফোরণের সময় স্কি রিসোর্টে কনসার্ট চলছিল। কনসার্টে আতশবাজির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ এখনও অজানা।

ক্রঁস-মঁতানা সুইজারল্যান্ডের ভালাইস অঞ্চলে অবস্থিত একটি অভিজাত স্কি রিসোর্ট, যা ব্রিটিশ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এতে মোট ৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইল রয়েছে। রাজধানী বার্ন থেকে প্রায় দুই ঘণ্টার দূরত্বে এটি অবস্থিত।

চলতি জানুয়ারির শেষ দিকে এই রিসোর্টে স্পিড স্কিইং প্রতিযোগিতা এফআইএস ওয়ার্ল্ড কাপ আয়োজনের কথা রয়েছে। সুইস পুলিশের একজন প্রতিনিধি জানান, শিগগিরই ভালাইস ক্যান্টোনাল পুলিশ হালনাগাদ তথ্য প্রকাশ করবে।

আঞ্চলিক সংবাদমাধ্যম লে নুভেলিস্টে জানিয়েছে, স্থানীয় সূত্রগুলো ‘ব্যাপক হতাহতের‘ বর্ণনা দিচ্ছে। যেখানে ‘প্রায় ৪০ জন নিহত এবং ১০০ জন আহত’।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading