বেগম জিয়াকে গান উৎসর্গ করলেন শফিক তুহিন

বেগম জিয়াকে গান উৎসর্গ করলেন শফিক তুহিন

উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:০

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। শোকে বিভোর বিনোদন অঙ্গনের তারকারাও। এবার বেগম জিয়াকে উৎসর্গ করে একটি গান করেছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ‘আপসহীন নেত্রী’ গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর তার নিজেরই।

গানটির কথা—আপসহীন নেত্রী তুমি আপস করোনি বলে/ দেশের মানুষ দেশের প্রয়োজনে তোমার কথাই বলে/ তোমার নামে স্লোগান দিলে/ রক্তে আগুন জ্বলে।

৩০ ডিসেম্বর শফিক তুহিনের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে গানটি।

শফিক তুহিন বলেন, ‘এ বছরের শুরুর দিকে গানটি লিখেছিলাম। ম্যাডাম লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফিরে গানটি শুনেছিলেন। কথা ছিল বড় করে গানটির চিত্রায়ণ করা হবে। তারপর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। এর মধ্যে আবার ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন। আমিও আর এগোতে পারিনি। তার চলে যাওয়ার দিনেই গানটি তাকে উৎসর্গ করে প্রকাশ করেছি।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস ও বিভিন্ন সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading