রুপালি পরীর লুকে রোজা, বললেন এক অজানা কাঁটায় পাপড়িরা

রুপালি পরীর লুকে রোজা, বললেন এক অজানা কাঁটায় পাপড়িরা

উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৩:৩০

বিয়ের এক বছর পূর্ণ হওয়ার দিনেই সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ। রহস্যময়ী বার্তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ নতুন ছবিও আপলোড করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ মেকআপ আর্টিস্ট।

রবিবার (৪ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন রোজা। ছবিতে একেবারে রুপালি পরীর লুকে ধরা দেন তিনি।

লাস্যময়ী রোজার হালকা সাজে দ্যুতি ছড়াচ্ছিল লাবণ্য। তবে এ ছবির ক্যাপশনে রহস্যময়তা জুড়ে দেন তিনি। লেখেন,
এক অজানা কাঁটায় পাপড়িরা।

এর আগে রবিবার (৩ জানুয়ারি) রাত ১২টার পর কেক, ফুল ও উপহারের বেশ কয়েকটি ছবি আপলোড করেন রোজা। ক্যাপশনে অবশ্য কিছু না লিখে শুধু লাল ও সাদা রঙের ভালোবাসার ইমোজি জুড়ে দেন তিনি।

ছবিগুলো দেখে নেটিজেনদের ধারণা প্রথম বিবাহবার্ষিকীর কেক ও উপহারের মুহূর্তের সাক্ষী ছবিগুলো। তবে ভক্তদের ভালো লাগা কয়েক মুহূর্ত না পেরোতেই রহস্যময় পোস্টে ‘অজানা কাঁটা’র প্রসঙ্গ টানেন রোজা। এতে চিন্তার ভাঁজ জমেছে তাহসান-রোজা ভক্তদের।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি একে অন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন তাহসান খান ও রোজা আহমেদ। রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আবহে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading