খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ১০:৪০
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা-১৩ আসন,মোহাম্মদপুর আদাবর, শেরে বাংলা নগর থানা শ্রমিক দল।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, হাজী মোহাম্মদ ইউসুফ যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর উত্তর, কাজী শাহ আলম রাজা,মোঃ কামরুল জামান,লিটন মাহমুদ বাবু,মোঃ মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত।
এ সময় ববি হাজ্জাজ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীন সংগ্রাম থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি দীর্ঘ সময় জুলুম সহ্য করেও মাথা নত করেননি।”
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে যাত্রা শুরু হয়েছে, তাকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী সক্রিয়। সরকার যেন কোনোভাবে দুর্বল না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ ইউসুফ অভিযোগ করেন, “শেখ হাসিনার নির্দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে। বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মারার ষড়যন্ত্র করা হয়েছিল। বিদেশে চিকিৎসার জন্য বারবার আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যান করে অমানবিক আচরণ করেছে।”
সভায় বক্তারা ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবি করেন এবং গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

