জুলাই যোদ্ধা সুরভীকে কারাগারে নির্যাতনের অভিযোগ

জুলাই যোদ্ধা সুরভীকে কারাগারে নির্যাতনের অভিযোগ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৬ জানুয়ারী, ২০২৬, আপডেট ২৩:৫৫

কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী।

সোমবার (৫ জানুয়ারি) রাতে কারামুক্তির পর জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম তার সঙ্গে দেখা করতে গেলে সুরভী এ কথা জানান।

সুরভী বলেন, কারাগারে ১১ দিন ছিলাম, আমার ওপর যে পরিমাণ টর্চার হয়েছে তা বলে বুঝাতে পারব না। আমার পিঠ, মাথা ফুলে গেছে।

আম্মুকে দেখিয়েছি। একটি (১২ নাম্বার) ওয়ার্ডে ১২ জনের মধ্যে ১১ জন আওয়ামী লীগ। যদি আমি ভিডিও করে রাখতে পারতাম তাহলে হতো।

তিনি বলেন, আদালতের বিচারক মামলার আইও উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুকের কাছে জানতে চান- এ মামলার এক নাম্বার আসামির বিরুদ্ধে এজাহার ছাড়া আর কী কোনো প্রমাণ নেই।

তিনি বললেন নেই, তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইল আর বিচারক ২ দিনের রিমান্ড দিয়ে দিল। আমি ভেবেছিলাম আমার জামিন হবে না, কারণ আমার আম্মু পারতেছিল না।

সুরভী আরও বলেন, ১১ দিন আমি কাস্টডিতে ছিলাম, কেউ আমার খবর নিচ্ছিল না। আমার শরীরের অবস্থাও ভালো ছিল না, ঘটনার আগের দিন আমি হাসপাতাল থেকে বাসায় ফিরেছি।

আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না। পরবর্তীতে রিভিশন শুনানিতে আমার জামিন হয়েছে। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading