নির্ধারিত সময়ের আগেই ইসিকে ব্যালটের কাগজ সরবরাহ করল কেপিএম
উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৪:৫২
নির্দিষ্ট সময়ের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে ছাপানোর কাগজ ইসিকে সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড-কেপিএম। চাহিদার ৯১৪ মেট্রিকটন কাগজ যার মধ্যে রঙিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট রংয়ের কাগজ রয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ।
তিনি বলেন, চাহিদাপত্রের বিপরীতে নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন কমিশনকে কাগজ সরবরাহের কাজ শেষ করেছি। শর্ত অনুযায়ী আগামী ১৫ জানুয়ারির মধ্যে এই কাগজ সরবরাহ সময় সীমা নির্ধারিত ছিল। কিন্তু আমরা ১১ জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে এই কাগজ বিএসও এর কাছে সরবরাহ শেষ করেছি। এতে কেপিএমের ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা ব্যবসা হয়েছে।
তিনি আরও বলেন, ‘২০২৫-২০২৬ অর্থ বছরে সাড়ে তিন হাজার মেট্রিকটন কাগজ উৎপাদনের লক্ষ নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। নির্বাচন কমিশন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড ও জাতীয়
বিশ্ববিদ্যালয়সহ ১১টি প্রতিষ্ঠানে আরও ১২০০ মেট্রিকটন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
ইউডি/রেজা

