খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ জানুয়ারি , ২০২৬, আপডেট ২০:২০
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির মিডিয়া সেল সোমবার (১২ জানুয়ারি) জানায়, শোকসভা আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হবে।
বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। এছাড়া অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।
উল্লেখ্য, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে।
রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক, যার মধ্যে একদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
ইউডি/এআর

