পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিল ইসি

পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিল ইসি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ২৪:১৫

বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় থাকা এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন আয়োজনকারী সংস্থাটি বলছে, বাহরাইনের কয়েকজন প্রবাসী বাংলাদেশির পোস্টাল ব্যালট পাওয়ার আনন্দের বহিঃপ্রকাশের কারণেই ভিডিও করার ঘটনাটি ঘটেছে।

বাহরাইনের ডাকবিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে।বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

বিশ্বকাপ ম্যাচ ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্ডিয়াতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বৃহস্পতিবার বিশদভাবে কারণ ব্যাখ্যা করে ই-মেইল করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

আইসিসির কাছে দ্বিতীয় মেইল পাঠানোর পর থেকেই সেটার রিপ্লাইয়ের অপেক্ষায় আছে বিসিবি। এখনো বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই মধ্যে নাকি পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার। রবিবার জিও সুপারকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

পিসিবি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে তারা।

সূত্র আরও জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি নারী কোয়ালিফায়ার সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতাকে পুঁজি করে পিসিবি এই আত্মবিশ্বাস দেখাচ্ছে।

নিরাপত্তা শঙ্কা আর ‘জাতীয় মর্যাদা’র প্রশ্নে বিসিবির অনড় অবস্থানে বিপাকে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর সমাধানে আজ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা আইসিসি চেয়ারম্যান জয় শাহের।

ঠিক সেই মুহূর্তেই পিসিবির এই আগ্রহ সমীকরণকে আরও জটিল করে তুলেছে।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই ভেন্যুগুলো এখন অনিশ্চিত। আইসিসি এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading