‘মির্জা আব্বাস বিশ্রাম নিন, পাটওয়ারী তুমি আরও শেখো’

‘মির্জা আব্বাস বিশ্রাম নিন, পাটওয়ারী তুমি আরও শেখো’

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, আপডেট ২২:২০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে যথারীতি আলোচনায় এসেছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ ও মডেল মেঘনা আলম।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরবও রয়েছেন বিতর্কিত এই মডেল তারকা।এরই মধ্যে এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস ও তরুণ রাজনীতিবিদ এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোওয়ারীকে নিয়ে এক ফেসবুক পোস্ট দিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছেন।

যা ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘মির্জা আব্বাস আমার সিনিয়র।

সম্মান জানিয়ে বলবো—নতুনদের জায়গা ছেড়ে দিয়ে বিশ্রাম নিন। নাসিরুদ্দিন পাটওয়ারী আমার জুনিয়র—আদরের সঙ্গে বলবো, আরও শেখো।’

পোস্টের শেষ দিকে তিনি দাবি করেন, ‘ঢাকা-৮ এ সময় এখন মেঘনা আলমের।’এর আগে, গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম।

একই সঙ্গে তিনি ঢাকা-৮ আসনের জন্য দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।

ঢাকা-৮ আসনে তার নির্বাচনী আগ্রহ প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading