প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল এনসিপি

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল এনসিপি

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:৩০

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিতর্কিত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই শঙ্কা প্রকাশ করেন।তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক, ঋণখেলাপিদের নির্বাচন করার সুযোগ করে দেওয়া হচ্ছে।

মাঠ কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন।আসিফ মাহমুদ বলেন, গতকাল (১৮ জানুয়ারি) এনসিপির দুজনকে শোকজ করা হয়েছে। সেটা ছিল গণভোটের প্রচারণা। এটা আচরণবিধি ভঙ্গ করা হয় কীভাবে? উল্টো অন্য দল প্রতীক ও ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছেন।

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলকভাবে এ রকম শোকজ দেওয়া হচ্ছে।তিনি বলেন, সংস্কার নিয়ে ‘হ্যাঁ’-এর পক্ষে আমাদের অবস্থান। একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তাঁর ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে।

ছবি নিয়ে প্রচারণা চালানোয় সে হিসেবে তাঁকে শোকজ করা উচিত। এনসিপির শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading