পাতানো নির্বাচন হতে দেব না, ভোট হবে ৯১-এর মতো: নাহিদ

পাতানো নির্বাচন হতে দেব না, ভোট হবে ৯১-এর মতো: নাহিদ

উত্তরদক্ষিণ। সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:৫৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগের মতো পাতানো নির্বাচন হতে দেব না। এবার ভোট হবে ১৯৯১ সালের মতো।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন।নাহিদ বলেন, নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা না রাখতে পারলে প্রয়োজনে কমিশনের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

তবে আমরা মুখোমুখি অবস্থান চাইনা। তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান ইসি। তাকে নিয়ন্ত্রণ করা কি তারেক রহমানের পরিকল্পনা?

তিনি আরও বলেন, ইসির সঙ্গে টানাপোড়েন আগে থেকে ছিল, তবে সেটা ছিল দলীয়। কিন্তু এখন এসেছে নির্বাচন। ইসি যদি সবার আস্থা অর্জন করতে না পারে, তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচনের আশা করবো। তবে বিশ্বাস আছে তারা পারবে।

তাদের এমন আচরণ চলতে থাকলে আমরা মাঠে নামতে বাধ্য হবো।বিগত সময়ের নির্বাচনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ১৬ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। কারণ নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছিল।

এবারের নির্বাচন সেটা হবে না এবং গনতন্ত্র প্রতিষ্ঠা করবে।তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ করতে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।

আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির থেকে আমরা এই দায়িত্বশীল আচরণ পাচ্ছি না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading