রোনালদো খুশি কারণ ১৩৫ কোটি টাকা ফেরত দিতে হচ্ছে না

রোনালদো খুশি কারণ ১৩৫ কোটি টাকা ফেরত দিতে হচ্ছে না

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৪:০৭

জুভেন্তাসের সঙ্গে দীর্ঘদিনের বেতনসংক্রান্ত আইনি লড়াইয়ে জয় পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতালির তুরিন শ্রম আদালতের বিচারক রায় দিয়েছেন, পর্তুগিজ সুপারস্টারকে আর জুভেন্তাসকে ১১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ কোটি টাকা) ফেরত দিতে হবে না। ক্লাবটির করা আপিল খারিজ করে আদালত এই অর্থ ফেরত পাওয়ার সব দাবি নাকচ করে দিয়েছে।

এই বিরোধের সূত্রপাত ২০২১ সালে, যখন রোনালদো তুরিন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। কোভিড-১৯ মহামারির সময় জুভেন্টাস কর্তৃপক্ষ খেলোয়াড়দের সঙ্গে যে তথাকথিত ‘বেতন ত্যাগ’ চুক্তি করেছিল, সেটিই পরে বড় বিতর্কে রূপ নেয়। ওই চুক্তিতে রোনালদোর মোট ২২ মিলিয়ন ডলার বেতন পরিশোধ স্থগিত রাখার কথা বলা হলেও, তা কখনোই ক্লাবের আর্থিক হিসাবপত্রে দেখানো হয়নি। এই নথি পরে ‘গোপন চিঠি’ হিসেবে পরিচিত হয়।

২০২২ সালের মার্চে রোনালদোর আইনজীবীর কার্যালয়ে তল্লাশির সময় ইতালীয় তদন্তকারীরা ওই নথি উদ্ধার করেন। তবে সেখানে রোনালদোর স্বাক্ষর না থাকায় বিষয়টি আরও জটিল হয়। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে রোনালদো আনুষ্ঠানিকভাবে মামলা করলে বিষয়টি সালিশি আদালতে গড়ায়।

২০২৪ সালের ১৭ এপ্রিল সালিশি আদালত রায় দিয়ে রোনালদোকে দাবিকৃত অর্থের অর্ধেক, অর্থাৎ ১১ মিলিয়ন ডলার, পরিশোধের নির্দেশ দেয় এবং জুভেন্তাস কর্তৃপক্ষের প্রতারণার অভিযোগও খারিজ করে দেয়। আদালত আরও উল্লেখ করে, ইতালি ছাড়ার সময় রোনালদো কখনো আনুষ্ঠানিকভাবে এই অর্থ দাবি করেননি।

সর্বশেষ রায়ে তুরিনের আদালত সালিশি আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছে। পাশাপাশি মামলার সব বিচারিক খরচও জুভেন্তাসেকেই বহন করতে বলা হয়েছে। যদিও ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছে, এই রায় তাদের আর্থিক অবস্থায় প্রভাব ফেলবে না, কারণ বিতর্কিত অর্থ আগেই ২০২৩–২৪ মৌসুমের বাজেটে সংরক্ষিত ছিল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading