সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কাজ দিয়ে প্রমাণ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কাজ দিয়ে প্রমাণ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৬:৩৫

সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজ দিয়ে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, সব বিষয়ে একমত না হতে পারলেও পরিবর্তনের জন্য মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবেন। নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading