জামায়াতের পলিসি সামিট: এখন পর্যন্ত জানা গেল যে ২৬ প্রস্তাব
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, আপডেট ১:২০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলিসি সামিট ২০২৬ শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকা ইন্টারকন্টিনেন্টালে এই সামিট শুরু হয়।সামিটের শুরুতেই কি নোট উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান।
এ সময় বিভিন্ন ইস্যুতে জামায়াতের পলিসি তুলে ধরেন তিনি।জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন।
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত, সেই মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নিয়ে হবে গভীর ও গঠনমূলক আলোচনা হবে এই সামিটে।
এতে এখন ইন্ডিয়া, চীন, আমেরিকা ৩০ দেশের প্রতিনিধি এবং দেশের প্রখ্যাত চিন্তাবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও কূটনীতিকরা অংশ নিয়েছেন।
অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরছেন জামায়াতের নেতারা।
ইউডি/এআর

