হিলি স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া থেকে চাল আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া থেকে চাল আমদানি শুরু

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৪:১০

দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ১ মাস ২০ দিন পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ইন্ডিয়া থেকে চাল আমদানি শুরু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ইন্ডিয়া থেকে আমদানি করা চালবোঝাই ট্রাক দেশের সীমানায় প্রবেশের মাধ্যমে বন্দর দিয়ে চাল আমদানি কার্যক্রম শুরু হয়।

হিলি স্থলবন্দরের ডিপি এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান দুটি ট্রাকে মোট ৭৭ টন ৬৩৬ কেজি চাল আমদানি করে। বন্দরে আবারো চাল আমদানি শুরু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

চাল আমদানিকারকরা জানান, দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সরকারের নির্দেশে গত ১৮ জানুয়ারি ২৩২ জন আমদানিকারককে ২ লাখ টন চাল আমদানি করার অনুমতি দেয়া হয়। এর পর সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা তাদের এলসি খোলেন।

ব্যবসায়ীরা জানান, এলসির কপি পাওয়ার পর আজ দুপুর থেকে হিলি বন্দরে চাল আমদানি শুরু হয়েছে। ধীরে ধীরে চাল আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় দেশের বাজারে চালের দামও কমে আসবে। বর্তমানে যে দামে চাল বিক্রি হচ্ছে, ভারতীয় চাল আসার পর কেজিতে ৪-৫ টাকা কমবে।

এর আগে সবশেষ হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি করা হয়েছিল ৩০ নভেম্বর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading