বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসির সভা শুরু

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসির সভা শুরু

উত্তরদক্ষিণ। বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৩৫

কিছুক্ষণ আগে শুরু হয়েছে আইসিসির ভার্চুয়াল সভা, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

পিসিবি চেয়ারম্যান, মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও আছেন সভায়। আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।

বিসিবির পক্ষ থেকে বিকল্প ভেন্যু চাওয়া হয়েছে। এখন পর্যন্ত আইসিসি এ ব্যপারে ইতিবাচক সাড়া দেয়নি। তবে টাইগারদের বিশ্বকাপ খেলা নিয়ে আজই বোর্ড সভায় সিদ্ধান্ত হতে পারে।

এর আগে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসি বরাবর চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এর আগে যে খবর বেরিয়েছিল বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না- এটা সর্বৈব মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

বাংলাদেশের বিষয়টি নিয়ে আইসিসির কারও এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তাই আইসিসি বোর্ড সভা ডেকেছে। সেখানে পিসিবি ছাড়া অন্যান্য বোর্ডেরও সুযোগ থাকবে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানানোর।

যদিও এখন পর্যন্ত পিসিবি ছাড়া অন্য কোনো ক্রিকেট বোর্ড এ বিষয়ে মুখ খোলেনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading