স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়ালো
উত্তরদক্ষিণ। বুধবার (২১ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:০০
দেশের স্বর্ণ বাজারে একদিনের ব্যবধানে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) ঘোষিত দরে যেখানে প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ৪৪ হাজার টাকা, সেখানে নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।
ফলে দেশের বাজারে আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড তৈরি হলো।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়।
ঘোষিত দাম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
ইউডি/এবি

