‘বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’

‘বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৩:১০

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তিন নেতার মাজারে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘এই জনপদের সবকিছুর সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই এখান থেকেই বাংলার পূর্বপুরুষদের স্মরণ করে এই যাত্রা করছি।’

এবারের নির্বাচন যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদীর যাত্রা উল্লেখ করে তিনি বলেন, ‘এই যাত্রার প্রধান অ্যাজেন্ডা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার।’

নির্বাচনের আগেই হাদি হত্যা মামলার অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান নাহিদ ইসলাম।

এ সময় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে সরকার এবং ইসি।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading