আ.লীগের নির্দোষ নেতাকর্মীদের আমরা ক্ষতি হতে দেব না: ফখরুল
উত্তরদক্ষিণ। শুক্রবার (২৩ জানুয়ারি) ২০২৬, আপডেট, ২৩:০০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী-সমর্থককে বিপদে ফেলে পালিয়ে গেছেন। তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই, আমরা আপনাদের পাশে আছি। যারা কোনো অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না।’
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওর দেবীপুর শোল্টোহরি কলকুঠি বাজারে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নির্বাচনী প্রচার চলাকালে দেবীপুর আদর্শ গ্রাম এলাকায় মির্জা ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।
ইউডি/এবি

