বইয়ের সঙ্গে আর্ট ও কালচার অন্তর্ভুক্ত করতে চান তারেক রহমান

বইয়ের সঙ্গে আর্ট ও কালচার অন্তর্ভুক্ত করতে চান তারেক রহমান

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ১:২৩

ভবিষ্যৎ শিক্ষানীতিতে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডকেও মূল্যায়নের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, নতুন শিক্ষাক্রমে আর্ট অ্যান্ড কালচার (শিল্প ও সংস্কৃতি) অন্তর্ভুক্ত করার পাশাপাশি খেলাধুলাতেও পাসের ব্যবস্থা রাখা হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তার সঙ্গে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।তারেক রহমান বলেন, শিশুরা যদি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকে, তাহলে তাদের সময়ের বড় একটি অংশ গঠনমূলকভাবে কাটবে।

এতে করে অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজিং ও অনলাইন আসক্তি কমানো সম্ভব হবে।শুধু একাডেমিক পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে শিক্ষার সঙ্গে খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিকে বাধ্যতামূলকভাবে যুক্ত করতে চান।

শিশু-কিশোরদের অনলাইন আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছেন তিনি।প্রাথমিক শিক্ষার বিষয়ে তারেক রহমান বলেন, স্কুল ভবন নির্মাণের চেয়ে শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানো বেশি জরুরি।

এজন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক প্রশিক্ষণের পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ শেখানোর প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সামাজিক অবক্ষয় ও মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই শিশুদের ন্যায়-অন্যায়ের শিক্ষা দেওয়া গেলে ভবিষ্যতে এসব সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।অনুষ্ঠানে জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে তরুণদের ভাবনা, শিক্ষা, সমাজ ও দেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান।

প্রসঙ্গত, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায় দেশব্যাপী প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading