বডি ক্যামেরা, নাইট ভিশন গগলস্ নিয়ে নির্বাচনী দায়িত্বে থাকবে বিজিবি

বডি ক্যামেরা, নাইট ভিশন গগলস্ নিয়ে নির্বাচনী দায়িত্বে থাকবে বিজিবি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:০০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

বিজিবি জানায়, নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর ও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও জেলার তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি কাজ করবে। চাঁপাইনবাগঞ্জ-১ আসনে তিন প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১১ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে এক প্লাটুন রিজার্ভসহ মোট ৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন নাটোরে সাতটি উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি মাঠে কাজ করবে।বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের ৩০০টি আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিট। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপটারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading