চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৫ বছরের শিশু

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৫ বছরের শিশু

উত্তরদক্ষিণ। বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫৪

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামে ৫ বছর বয়সী এক শিশু। শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সন্ধ্যার একটু আগে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তবে কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গর্তটি কতটা গভীর, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসী বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও শোনা গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading