শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে: পার্থ

শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে: পার্থ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ০৮:০০

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তিনি সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলেন— তারেক রহমান আসবেন, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ২০০৮ সালে ভোলার মানুষ তাকে বিশ্বাস করে ভোট দিয়েছিল। তিনি সংসদে দাঁড়িয়ে সব সময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন। হেফাজতে ইসলামের ঘটনা, রানা প্লাজা ধস, শেয়ারবাজার বিপর্যয় এবং খালেদা জিয়ার ওপর নির্যাতনের বিষয়গুলোতেও তিনি সংসদে প্রতিবাদ জানিয়েছেন। সে সময়ই তিনি শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে তারেক রহমানের দেশে ফেরার কথা বলেছিলেন।

তিনি আরও বলেন, ২০০৮ সালে জনগণ যে আস্থার বীজ বপন করেছিল, আজ তা একটি বড় গাছে পরিণত হয়েছে। জনগণ পাশে থাকলে সেই গাছ ফল দেবে ও ছায়া দেবে, যার সুফল ভোগ করবে সাধারণ মানুষই।

পার্থ বলেন, গত ১৭ বছর তিনি আওয়ামী লীগের শাসনামলেও কোনো ধরনের দুর্নীতিতে জড়াননি। তিনি বলেন, যদি তিনি আপস করতেন, তাহলে বহু আগেই দীর্ঘ সময়ের জন্য এমপি ও মন্ত্রী হতে পারতেন।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান তার ওপর যে বিশ্বাস রেখেছেন, তিনি তার সম্মান রক্ষা করেছেন। তার বাবার ওপর বিশ্বাস রেখে যেমন মানুষ ঠকেনি, তেমনি তাকেও বিশ্বাস করে কেউ ঠকবে না।

ভোলার উন্নয়ন প্রসঙ্গে পার্থ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে থাকলেই ভোলার প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি বলেন, তাদের নেতৃত্বে দেশ চললে সাধারণ মানুষ নিরাপত্তার সঙ্গে ঘুমাতে পারবে।

জনসভায় কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ–এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক রাইসুল আলম, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বিএনপি ও বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading