আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ২০:৪০

জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে যান তিনি।

সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়া থেকে সড়কপথে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দিতে রওনা দেন বিএনপি চেয়ারম্যান।

পথে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায়ও বক্তব্য দেন তিনি।কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি আবু সাঈদের সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এ সময় পরিবারের সার্বিক খোঁজখবর নেন তিনি। শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ছেলে হত্যার বিচার দাবি করলে তারেক রহমান তাকে সান্ত্বনা দেন।

এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।কবর জিয়ারত শেষে সড়কপথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় জনসভায় যোগ দেন তারেক রহমান।উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading