সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ২১:০০

আগামী সপ্তাহেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

এ উপলক্ষে নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।এই ছুটির সঙ্গে যদি কেউ একদিনের জন্য বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নেন, তাহলে পরবর্তী দুই দিন—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)—সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিনের অবকাশ মিলবে।

এভাবে মাত্র একদিন ছুটি ব্যবস্থাপনার মাধ্যমে দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে সাধারণ ছুটি রয়েছে ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন।

এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলেছে।এ ছাড়া চলতি বছরে মুসলিম ধর্মীয় উৎসবে পাঁচ দিন, হিন্দু ধর্মীয় উৎসবে নয় দিন, খ্রিস্টান ধর্মীয় উৎসবে আট দিন, বৌদ্ধ ধর্মীয় উৎসবে সাত দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading