মহাখালীতে আবাসিক ভবনে আগুন
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, আপডেট ২১:৩৫
রাজধানীর মহাখালীতে এক আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাখালীর আমতলী এলাকায় সাত তলাবিশিষ্ট ওই আবাসিক ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাজী আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এছাড়া অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ইউডি/এআর

