‘বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে’

‘বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে’

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৪৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ড. মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হলে জনগণের ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মেধাবীদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে, যা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দেশে পেপাল সেবা চালু করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে।

মাহদী আমিন বলেন, নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading