ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু
উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫৫
সাতক্ষীরা সদর উপজেলায় টমেটো ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম এবং শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম।
শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে ফসল রক্ষা করতে মনিরুল ইসলাম তার টমেটো ক্ষেতের চারপাশের বেড়ায় বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রেখেছিলেন। শনিবার সকালে তিনি নিজের ক্ষেতে টমেটো তুলতে গেলে অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পার্শ্ববর্তী ঘের মালিক আব্দুর রহিমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
ইউডি/রেজা

