এবারের নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জের: তারেক রহমান

এবারের নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জের: তারেক রহমান

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৫:৫৬

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার একটি হোটেলে বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বগুড়া জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সদর উপজেলা ও শহর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী কৌশল নির্ধারণ ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতেই এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না, এটি একটি বড় চ্যালেঞ্জ।

ভোটারদের কাছে পৌঁছাতে হলে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।নিজের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, আগের মতো দীর্ঘ সময় দেওয়া বা বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়।

এ অবস্থায় প্রতিটি নেতাকর্মীকেই নিজ নিজ এলাকায় নেতৃত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।বগুড়ার মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিরোধী দলে থেকেও দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, ভোটের দিন কেন্দ্রভিত্তিক উপস্থিতি নিশ্চিত করা, ভোটগ্রহণ পর্যবেক্ষণ এবং ফলাফল সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ জন্য নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন তারেক রহমান।কর্মসূচি অনুযায়ী, সভা শেষে তিনি শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে পারেন।

এরপর সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading